শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৪৭তম জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। রত্নপুর ইউনিয়নে শোক দিবস পালনের মধ্য দিয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মাসব্যাপি জাতীয় শোক দিবসের কর্মসূচি সম্পন্ন হলো।
এ উপলক্ষে মঙ্গলবার মোহনকাঠী আদর্শ বিদ্যালয় ও কলেজ মাঠে সকাল এগারোটায় জাতির পিতা ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, আলোচনাসভা, দোয়া-মিলাদ ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
রত্নপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈ।
উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন তালুকতদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবুল বাশার হাওলাদার, রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা রেমন ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত প্রমুখ।
আলোচনাসভা ও দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বাদ যোহর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরণিযাবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মিলাদ শেষে খাবার বিতরণ করা হয়।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন বারপাইকা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামরুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।