শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২

জ্বালানী তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এবং ভোলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের মৃত্যুতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গোপালপুর উপজেলা বিএনপি। মঙ্গলবার (৩০আগস্ট) সকালে পৌর শহরের আভূঙ্গী আমতলা মোড়ে এ সমাবেশ করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলের নেতৃত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহবায়ক আবু ঈসা মুনিম, সাইফুল ইসলাম লেলিন ও ভিপি গোলাম রোজ তালুকদার, পৌর বিএনপির আহবায়ক খালিদ হাসান উত্থান, শহর বিএনপির সদস্য সচিব চাঁন মিয়া, সিনিয়র যুগ্ম সচিব ইবনে খালিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স, শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম প্রমূখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।