শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গাইবান্ধার পলাশবাড়ীতে পৌর বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ আগস্ট, ২০২২
দেশজুড়ে গুম,খুন, জ্বালানী তেল সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জাতীয়তাবাদি দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী পলাশবাড়ী পৌর বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।
২৯ আগষ্ট সোমবার বিকালে পৌর শহরের জনতা ব্যাংক মোড়ে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে সমাবেশ স্থলে মিলিত হয়। দীর্ঘদিন পরে পলাশবাড়ীতে দলীয় নেতাকর্মীদের বিশাল বহর দেখিয়ে আবারো নিজেদের শক্তি জানান দিলে বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
পলাশবাড়ী পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও পৌর বিএনপি,র সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির গ্রাম বিষয়ক সম্পাদক এ্যাড.আনিছুজ্জামান খান বাবু। এতে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহামুদুন নবী টিটুল, আরো বক্তব্য  রাখেন,জেলা কৃষক দলের সভাপতি ইলিয়াস হোসেন, পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল,সাধারন সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ প্রধান আঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল,সাইফুল ইসলাম, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম রাজা,বৈদেশিক বিষয়ক সম্পাদক মুকুল আহম্মেদ, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন শোভা,সাধারন সম্পাদক মৌসুমি আক্তার তমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া আলম জিম,সাধারন সম্পাদক তারেক,সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন সরকার,আল আমিন,পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক শামীম রেজা, সদস্য সচিব ইমরান সরকার, উপজেলা যুবদল সদস্য সচিব রাজু আহম্মেদ,পৌর যুবদল আহবায়ক লতিফ,উপজেলা ছাত্রদল সদস্য সচিব সোহেল হুদয় রসিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব আকাশ কবিরসহ অন্যান্যরা।
সমাবেশে বক্তারা,গুম, খুন,নিত্যপণ্য মুল্য বৃদ্ধিতে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থার ব্যবস্থা করতে হবে  ও তারেক রহমানসহ দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের করতে হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।