শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

এতিম স্বর্ণার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ আগস্ট, ২০২২

মাত্র পাঁচবছর বয়সে বাবা-মাকে হারিয়ে বিধবা ফুফুর কাছে বড় হওয়া মেধাবী ছাত্রী সাদিকা রহমান স্বর্ণার পড়াশুনার দায়িত্ব নিয়েছেন জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার।

সোমবার সকালে জেলা প্রশাসনের মিডিয়া সেলের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। সূত্রমতে, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া মেধাবী ছাত্রী স্বর্ণা এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনার সুযোগ পেয়েছে। স্বর্ণা জেলা প্রশাসক বরাবরে পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতা চেয়ে আবেদন করেন। এরপরেই বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। রবিবার বিকেলে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার মেধাবী শিক্ষার্থী স্বর্ণার লেখাপড়ার সকল দ্বায়িত্ব নেয়ার ঘোষণা করেছেন। তাৎক্ষনিক স্বর্ণার হাতে নগদ ১৭ হাজার তুলে দেয়া হয়।

সূত্রমতে, স্বর্ণার বয়স যখন একবছর তখন তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পাঁচবছর বয়সে ক্যান্সার আক্রান্ত হয়ে স্বর্ণার মা মার যায়। স্বর্ণার বড় বোন বানারীপাড়ার চাখার ফজলুল হক কলেজ থেকে চলতি বছর অনার্স শেষ করেছেন। দুই বোন তাদের বাবা ও মাকে হারিয়ে ফুফু মিনারা বেগমের কাছে বড় হন। নগরীতে বসবাস করা মিনারা বিধবা। তার কোন সন্তান নেই। স্বামীর মৃত্যুর পর ভাইয়ের দুই মেয়েকে নিজের মেয়ের মতো মনে করে মিনারা তাদের শিক্ষিত করে গড়ে তোলার স্বপ্ন দেখছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।