শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় আশিক আবদুল্লাহ’র জন্মদিন পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বরিশাল জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, নতুন প্রজন্মের প্রাণ পুরুষ যুবরতœ সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভ জন্মদিন তাঁর জন্মস্থান আগৈলঝাড়ায় উদযাপন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের ছোট নাতি সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র জন্ম দিন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রিয় নেতার সু-স্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ সাবেক সফল চীফ হুইফ, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ -এমপি ও শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সাহান আরা বেগম এর কনিষ্ঠ পুত্র।
৭৫ এর ১৫ আগষ্ট শহীদ সুকান্ত আবদুল্লাহর ছোট ভাই আশিক আবদুল্লাহ বরিশাল সিটির নগর পিতা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও এফবিসিসিআইর অন্যতম পরিচালক, কেন্দ্রীয় কৃষক লীগের নেতা সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ’র ভাই।
তারুন্যের অহংকার প্রিয় নেতার জন্মদিনে দলীয় কার্যালয়ে নেতা-কর্মী ও শুভাকাঙ্খিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অগনিত শুভানুধ্যায়ী ও দলীয় নেতা কর্মীরা।
আশিক আবদুল্লাহর জন্মদিনে তাঁর জন্য এবং মন্ত্রী আলহাজ¦ আবুল হাসানাত আবদুল্লাহ’র সু-স্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। দোয়া-মোনাজাত পূর্ব সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
বিশেষ দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটনসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংহঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।