শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ আগস্ট, ২০২২
জ্বালানি তেল, লোডশেডিং, পরিবহন ভাড়াসহ সকল প্রকার দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও আব্দুর রহিম হত্যার প্রতিবাদে লামায় বিএনপির বিক্ষোভ মিছিল ও গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় লামা পৌর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল লামা বাজার প্রদক্ষিণ শেষে নয়াপাড়াস্থ গজালিয়া জীপ স্টেশনে সমাবেশে মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ও জেলা পরিষদের চেয়ারম্যান মিসেস ম্যামাচিং।
প্রধান বক্তা ছিলেন  বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদ রেজা, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন। সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রব।
 পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফ চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি লুসাইং মং,জেলা মহিলা দলের সভাপতি কাজী নিরুতাজ বেগম, সাংবাদিক রুহুল আমিন,আবু তাহেরসহ বিভিন্ন স্থরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।