ময়মনসিংহের নান্দাইল উপজেলার “নান্দাইল-তাড়াইল সড়কের জোগের হাওর নামক স্থানে হেচারীর মালিকগন পচাডিম ও ময়লা ফেলে পরিবেশ নষ্ট করার প্রতিবাদ এবং জনস্বার্থে উক্ত স্থানে পচাঁ ডিম ও ময়লা ফেলা বন্ধ করার দাবীতে বোরবার (২৮ আগস্ট) উলুহাট পাওয়ার জেনারেশনের পক্ষ থেকে নান্দাইল উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্মারকলিপির কপি উপজেলা পরিষদ চেয়ারম্যান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ও নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুলের নিকট প্রদান করা হয়। উলুহাটি পাওয়ার জেনারেশনের সভাপতি আকাইদ ইসলাম সহ ৩০জন এলাকাবাসী স্মারকলিপিতে স্বাক্ষর করেন।
শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
নান্দাইল-তাড়াইল রাস্তায় জোগের হাওর এলাকায় পচা ডিম ও ময়লা ফেলা বন্ধের দাবীতে স্মারকলিপি প্রদান
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৮ আগস্ট, ২০২২