শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

টাংগাইলের নাগরপুরে বিএনপি’র বিক্ষোভ সমাবেশে জনসমুদ্রে পরিনত

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে সাংগঠনিক শক্তি দেখিয়েছে নাগরপুর উপজেলা বিএনপি।
শনিবার (২৭ আগস্ট) জ্বালানী তেল,পরিবহণ ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং, সকল পণ্যের মূল্য বৃদ্ধিসহ ভোলায় পুলিশের গুলিতে ছাত্রনেতা নূরে আলম, সেচ্ছাসেবক দলের নেতা আঃ রহিমকে হত্যার প্রতিবাদে নাগরপুর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় সামনে থেকে শুরু করে সদর বাজার বিভিন্ন পয়েন্ট ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ করেন। নেতাকর্মীদের সরব উপস্থিতি  কর্মসূচি সফল করেছে।
সকাল ১০ টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীরা নাগরপুরে আসা শুরু করেন।  নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।এ কারণে নাগরপুর থেকে গয়হাটা যাওয়ার প্রধান সড়কে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়। দলীয় সূত্র বলছে সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি সারা নাগরপুরে একটাই আলোচনা বিএনপি তার অতীত ঐতিহ্য ফিরে তাদের কাংখিত লক্ষ্য সফল করতে সক্ষম হয়েছে।  এদিকে কোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে ভূমিকা পালন করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নাগরপুর উপজেলা বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান হবি’র সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি সিনিয়র সদস্য এ্যাড. আলী ইমাম তপন ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন ও আতাউর রহমান জিন্নাহ। বক্তারা বিক্ষোভ সমাবেশ সুশৃংখল ভাবে বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য সকলকে ধন্যবাদ জানান সে-ই সাথে আগামী দিনের আন্দোলন সংগ্রামে রাজপথে নেমে  বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।সামনে যে-কোন সময় আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নূর মোহাম্মদ খান,একসময়ের রাজপথ কাঁপানো  ছাত্রদলের সোনালী ফসল, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি, টাঙ্গাইল জেলা বিএনপি সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপি সিনিয়র সদস্য  রবিউল আওয়াল লাভলু, সাবেক ভিপি শরিফ উদ্দিন আরজু,টাঙ্গাইল জেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিঃযুগ্ম আহবায়ক আহাম্মদ আলী রানা,  যুগ্ম আহবায়ক শরীফুল ইসলাম স্বপন, এম ফিরোজ ছিদ্দিকী,মীর আবুল কালাম আজাদ রতন, রেজাউল ইসলাম রেজা, খন্দকার ওয়াহিদ মুরাদ, রফিজ উদ্দিন মিয়া সহ
নাগরপুর উপজেলা কৃষক দল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল,জাসাস,ওলামা দল,উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।