শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে  শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুলিশের মত বিনিময়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৭ আগস্ট, ২০২২

দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী নেতাকর্মী ও বিভিন্ন পূজা মন্ডবের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে ভূঞাপুর থানায় এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ আগস্ট (শনিবার) ভূঞাপুর পুলিশ প্রশাসনের আয়োজনে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: শরিফুল হক। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্মরণ দত্ত, ফলদা এস এন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক  সন্তোষ কুমার দত্ত, সাংবাদিক অভিজিৎ ঘোষ, মানিক চন্দ্র দাস, রুহি দাস পাল, সহদেব দাস, শংকর সরকার প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্নভাবে উদযাপনের লক্ষ্যে যার যার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভূঞাপুর থানার সেকেন্ড অফিসার এসআই ফরিদ আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন পূজা মন্ডবের সভাপতি, সম্পাদক সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।