বৃহস্পতিবার , ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৪শে শাবান, ১৪৪৭ হিজরি

নাটোরে পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
নাটোর সদর উপজেলার মল্লিকহাটি মহল্লায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শাওন মল্লিকহাটি পশ্চিমপাড়া এলাকার দেলু প্রাং এর ছেলে। হত্যাকারি আলিফ একই এলাকার বাবুর ছেলে।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে এঘটনা ঘটে। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে আলিফ হোসেন পলাতক রয়েছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিদিনের মতো শাওন আজও প্রতিবেশি সালাউদ্দিনের বাসায় কাজ শেষে বন্ধু আলিফের রিকশায় চড়ে মহল্লার মোড়ের চায়ের দোকানে চা খেতে যায়। সেখানে পাওনা টাকা নিয়ে আলিফ ও শাওনের কথা কাটাকাটি শুরু হয়। পরে আলিফ হাতের কাছে থাকা হাসুয়া দিয়ে শাওনের বাম পায়ের উরুতে কোপ মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শাওনকে রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান তিনি।
এ ঘটনায় আলিফকে ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।