শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের মতবিনিময়

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
সাতক্ষীরার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান আনুষ্ঠানিক মতবিনিময় সভা করেছেন।
বুধবার ২৪ আগস্ট বিকাল সাড়ে ৩ টায় সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, অতিরিক্ত পুলিশ সুপার  (ক্রাইম এন্ড অপস) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান,  ডিবি ওসি বাবুল আক্তার ও ট্রাফিক ইনন্সপেক্টর শ্যামল চৌধুরী।
মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের দেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের গর্বিত অংশীদার বাংলাদেশ পুলিশ বাহিনী। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, ইউক্রেন রাশিয়া যুদ্ধ সব কিছুই কাটিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে উন্নয়নের পথে। সাতক্ষীরায় অতীতে ১৩-১৪ সালে স্বাধীনতা বিরধীদের প্রতিহত করেছি। নাশকতা সৃষ্টিকারী ও জঙ্গীবাদের পৃষ্ঠপোষকদের ছাড় দেওয়া হবেনা।
মাদকের সাথে সম্পৃক্ত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে পুলিশ সুপার বলেন, পুলিশ অথবা জনতা যেই হোক মাদকের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে। যারা মাদক এবং চোরাকারবারির সাথে জড়িত তাদের তথ্য আমাকে জানাবেন। মাদক ও চোরাকারবারিগণ হচ্ছে সমাজের শত্রু এবং ব্যাধি। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর পাশাপাশি আমরা পুলিশ  জিরো ট্রলারেন্সে রয়েছি । মাদকের সাথে জড়িত এবং  রাষ্ট্র ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আমি আমার পুলিশ নিয়ে প্রতিহত করবো ইনশাআল্লাহ।
সাতক্ষীরার সকল থানা ও পুলিশকে দুর্নীতিমুক্ত ও দালাল মুক্ত করবো। এজন্য আপনাদের সহযোগিতা চাই। আমার সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে সাংবাদিকতা। আমার এই সাতক্ষীরা আসার পিছনে এবং সাতক্ষীরাকে জঙ্গি মুক্ত করার পিছনেও সবচেয়ে বেশি অবদান রয়েছে সাংবাদিকদের।
এছাড়া পুলিশের বিরুদ্ধে যেন মিথ্যা বানোয়াট বা অতিরঞ্জিত  লেখালেখি না হয় এটা খেয়াল রাখার জন্য সকল সাংবাদিকদের আহবান জানান তিনি। আমি সাতক্ষীরার সকল জনগণের পুলিশ সুপার। আমি সবসময়  নিরপেক্ষ থাকবো। তবে যারা শান্ত সাতক্ষীরাকে অশান্ত করতে চায় তাদের বিরুদ্ধে এ্যাকশন নিতে কোন দিধা করবো না।
সভায় সরাসরি মুক্ত আলোচনায় অংশ নিয়ে সকল প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার মনিরুজ্জামান।  ২০১৩-১৪ সালের সাতক্ষীরা আর ফিরে আসবেনা উল্লেখ করে তিনি আরো বলেন, আমি সুন্দর একটি সাতক্ষীরা স্বপ্ন দেখি। সেটা সম্ভব হবে যখন পুলিশ এবং  সাংবাদিকদের সম্মিলিত প্রয়াশ থাকবে। সাংবাদিকরা পাশে থেকে সর্বোচ্চ সহযোগিতার করবেন আশা করি। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, আবুল কালাম আজাদ, মমতাজ আহমেদ বাপী, শরিফুল্লাহ কায়সার সুমন, আবুল কাশেম, সেলিম রেজা মুকুল, এম কামরুজ্জামান, অসিম বরন বিশ্বাস, গোলাম সরোয়ার, রামকৃষ্ণ চক্রবর্তীসহ আরও অনেকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।