শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২
 টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  টাঙ্গাইল জেলার সকল ছাত্র-ছাত্রীদের হাতে এই বই তুলে দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামীলীগ টাঙ্গাইল জেলা শাখার বিপ্লবী সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার বারবার নির্বাচিত সাবেক মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন এর নেতৃত্বে বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী কলেজ পর্যায়ে বাস্তবায়ন কমিটির তত্ত্বাবধানে আজ (২৪ আগস্ট) নাগরপুর সরকারি কলেজ ও নাগরপুর মহিলা কলেজ ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর রচিত এই অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণ করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও  সদর পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র এবং জেলা অসমাপ্ত আত্মজীবনী প্রচারণা পরিষদ উদ্যোক্তা জামিলুর রহমান মিরন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাঁর নেতৃত্বেই বাংলার সাড়ে ৭ কোটি জনতা এক মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলার স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছে।
উল্লেখ্য, প্রথমে নাগরপুর সরকারি কলেজে ছাত্র-ছাত্রীদের মাঝে এই বই বিতরণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান সহ সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ছাত্রছাত্রী বৃন্দ। পরে নাগরপুর মহিলা কলেজে অধ্যক্ষ মোঃ আনিসুর রহমানের উপস্থিতিতে ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ প্রচারণা পরিষদ কলেজ পর্যায়ে বাস্তবায়ন কমিটির সভাপতি  আনন্দমোহন দে, প্রধান সমন্বয়ক আব্দুর রউফ রিপন, সহ-সভাপতি মোহাম্মদ শাহিন ও যুগ্ম সম্পাদক নীলা, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সবুর, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো: খালিদ হোসেন খালিদ এবং বঙ্গবন্ধুর জীবনী’র লেখক ইন্জি: সাজ্জাদ হোসেন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।