শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাতক্ষীরা দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ আব্দুল লতিফের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি অভিযোগ, বিভাগীয় তদন্ত সম্পন্ন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২
সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার দেবহাটা উপজেলা স্বাস্থ্য   কমপ্লেক্স এর প্রধান ডা.আব্দুল লতিফ এর বিরুদ্ধে দূরর্নীতি, অনিয়মও সেচ্ছাচারীতার অফিযোগ উঠেছে।
 লিখিত অভিযোগ ও সরেজমিনে যেয়ে জানা জায় ৩১/৭/২২ তারিখে দেবহাটা উপজেলাবাসীর পক্ষ হতে  প্রায় ২০০ জনের মত গণস্বাক্ষর করে সাতক্ষীরা জেলা সিভিল সার্জন মহোদয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। লিখিত অভিযোগ টি সদয় অবগতির জন্য স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক, মহা পরিচালক ঢাকা,স্বাস্থ্য সচিব ঢাকা ও স্বাস্থ্য মন্ত্রী মহোদয় এর নিকট প্রেরন করা হয়। যার ফলে ডা. আব্দুল লতিফ এর বিরুদ্ধ বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিতে খুলনা বিভাগীয় (স্বাস্থ্য বিভাগ) উপ- পরিচালক ডাঃ ফেরদৌসি আক্তার ও সহকারী পরিচালক ডাঃ রফিকুল ইসলাম গাজী কে প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান। যার ফলে আজ ২৩/৮/২২ তারিখ  ডাঃ আব্দুল লতিফ এর বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে খুলনা বিভাগীয় কমিটির একটি টিম দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সরেজমিন আসেন।
তদন্ত কমিটির প্রধান ডাঃ ফেরদৌসি  আক্তার এর নেতৃত্বে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের হল রুমে তদন্ত টিম বসান।
প্রথমে হাসপাতালের স্টাফ ও পরবর্তীতে অভিযোগ কারীদের লিখিত ও মৌখিক ভাবে স্ব স্ব মন্তব্য নেন। পরে কমপ্লেক্স এরিয়ার ভিতরের গাছ কর্তন ও ডাঃ আব্দুল লতিফ এর শাশুড়ির নামীয় স্হানীয় আহছানিয়া ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ডাঃ আব্দুল লতিফের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে তিনি এই প্রতিবেদককে জানান ডাঃ আব্দুল লতিফ এর বিরুদ্ধে আনা অভিযোগ আমরা যথাযথ ভাবে তদন্ত করে নিয়ে যাচ্ছি, তদন্তে তিনি দোষি প্রর্মানিত হলে তাকে আইনানুগ ভাবে শাস্তির আওতায় আনা হবে।
এদিকে  স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় অবস্হানরত সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা ডাঃ আব্দুল লতিফ অপসারন হয়ে নতুন অফিসার আসেন তার জোর দাবি জানিয়েছে তদন্ত কর্মকর্তাগনদের কাছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।