শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ববি শিক্ষকের অ্যাওয়ার্ড অর্জন

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২

লিঙ্গ সমতা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য “স্টেপস এহেড”র প্রতিষ্ঠাতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক দিলআফরোজ খানম পেয়েছেন ‘ইন্সপায়রিং ওমেন ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’।
বুধবার দুপুরে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঢাকা এলজিইডি বিভাগের অডিটোরিয়ামের এক অনুষ্ঠানে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ইউএন ভলান্টিয়ার্স বাংলাদেশ, ভিএসও বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল, ইউন উইমেন এবং অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ আয়োজনে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। প্রধান আলোচক ছিলেন সুইডিশ রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে।
অ্যাওয়ার্ড অর্জনের পর ববি’র সহকারী অধ্যাপক দিলআফরোজ বলেন, এই অ্যাওয়ার্ড আমাদের স্টেপ এহেডের অনেক বড় অর্জন। আমাদের সংগঠনের শিক্ষার্থীরা অনেক ডেডিকেটেড। তাদের পরিশ্রম স্টেপস এহেডকে অনেক বেশি প্রানবন্ত করে। উল্লেখ্য, ১২২ জন প্রতিযোগির মধ্যে ১৫ জন নারীকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।