শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে সারের দোকানে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা ও জরিমানা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২
 নওগাঁর সাপাহারে সারের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা ও জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরে   উপজেলার সদর, আইহাই ইউনিয়ন ও পাতাড়ী ইউনিয়নে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বিসিআইসি ডিলার ও খুচরা ব্যবসায়ী ২ জনের নিকট হইতে মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।
উল্লেখ্য যে মেসার্স দেলোয়ার ট্রেডার্স  এর নিবন্ধন গ্রহণ ব্যতীত বিভিন্ন প্রকার সার ও কীটনাশক আমদানি, সংরক্ষণ, ও বিক্রয়ের দায়ে ২০,০০০/- (বিশ হাজার টাকা) ও মেসার্স ওশান ট্রেডার্স ‘র বিধি বহির্ভূতভাবে সার মজুদ করে রাখা এবং নির্ধারিত ইউনিয়নে সরাসরি কৃষকের নিকট বিক্রয় না করে খুচরা ব্যবসায়ীদের নিকট সার বিক্রয়ের দায়ে ২০,০০০/- (বিশ হাজার টাকা) জরিমানা অর্থ দণ্ড দেওয়া হয়েছে।
অভিযান কালে উপজেলা সহকারী উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা আতাউর রহমান সেলিম সহ কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।