শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বেনাপোল দিয়ে ভারতে রপ্তানি ১লাখ পাঙ্গাশ মাছের পোনা 

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৪ আগস্ট, ২০২২
 বেনাপোল স্থলবন্দর দিয়ে এই প্রথম ভারতে রপ্তানি হলো ১ লাখ জীবিত পাঙ্গাস মাছের চারা পোনা। 
 
বুধবার (২৪ আগস্ট)  দুপুরে চারা মাছ বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দর দিয়ে ভারতে প্রবেশ করেছে। এ চারা মাছের পোনা বাংলাদেশের রপ্তানি কারক প্রতিষ্ঠান  শার্শার জনতা ফিস ও ভারতের আমদানি কারক পি আর ফুড। এছাড়া প্রতি কেজি চারা মাছের পোনা ১০ ডলার মূল্যে রপ্তানি করা হয়েছে। এ চারা মাছের পোনা ভারতে রপ্তানি করতে বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজ পত্র দাখিল  করেছে গণি এন্ড সন্স নামে একটি সিএন্ডএফ প্রতিষ্ঠান।
 
জনতা ফিসের সত্বাধীকারি কুদ্দুস আলী বিশ্বাস জানান, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো চারা মাছের পোনা ভারতে রপ্তানির অনুমতি পাওয়া গেছে। আগে অবৈধভাবে মাছের পোনা ভারতে পাচার হতো। তবে বর্তমানে বাংলাদেশ সরকার রপ্তানি অনুমতি দেওয়ায় দেশে বৈদেশিক মুদ্রা আসবে। এছাড়া হ্যাচারি মালিকরাও আরও চারা মাছ উৎপাদনে করতে উৎসাহী হবেন এবং নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে।
 
এসময় তিনি আরো বলেন, আজ প্রথম চালানে ৩৪টি অক্সিজেন ব্যাগে ১ লাখ পোনা ভারতে রপ্তানি করা হয়েছে। পর্যায় ক্রমে ভারতে আরো চারা মাছের পোনা রপ্তানি করা হবে।
 
বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ জানান, বেনাপোল বন্দর দিয়ে এই প্রথম চারা মাছের পোনা ভারতে রপ্তানি হয়েছে। প্রথম দিনে ৩৩৩ দশমিক ৪০ ডলার মূল্যে এক লাখ পোনা ভারতে রপ্তানি করেছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। এছাড়া পাঙ্গাশ মাছের পোনা বোঝায় ট্রাকটি বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। ভারতে চারা মাছের পোনা রপ্তানির মধ্যে দিয়ে বেনাপোল বন্দর আরও এক ধাপ এগিয়ে গেলো বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।