শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ঝালকাঠির পুলিশ সুপারের বদলী, যোগদান করলেন আফরুজুল হক টুটুল

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২

রাষ্ট্রপতির এক আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ দেয়া হয়েছে। যার মধ্যে অনেকের বদলির সঙ্গে করা হয়েছে পদায়নও। বুধবার (৩ আগষ্ট) জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশসহ ও পদায়নও করা হয়েছে।এ আদেশে ঝালকাঠিতে নতুন পুলিশ সুপার পদে পদায়ন দেয়া হয়েছে মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে। তিনি মঙ্গলবার (২৩ আগষ্ট) অপরাহ্নে ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম ফজলুল হকের ছেলে।

এসপি টুটুল চট্টগ্রামের ফৌজদার হাট ক্যাডেট কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নিয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে এএসপি পদে যোগ দেন।

চাকুরি জীবনের তিনি বেশিরভাগ সময় কাজ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে। এডিসি রমনা, এডিসি তেজগাঁও, এডিসি লালবাগ এবং কক্সবাজারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

এদিকে ২৪তম বিসিএস ক্যাডার ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে সিআইডি ঢাকায় বদলী করা হয়েছে। ঝালকাঠিতে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে ২০১৯ সালের ২০ জুন ফাতিহা ইয়াসমিন ঢলি যোগদান করেছিলেন। তিন বছর ১মাস তিনি ঝালকাঠিতে কর্মরত থেকে মঙ্গলবার (২৩ আগষ্ট) বিদায় গ্রহন করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।