শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আগৈলঝাড়ায় জাতীয় শোক দিবসে দোয়া-মিলাদ ও কাঙালী ভোজ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ২২ আগস্ট, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও মিলাদ, কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
৪৭তম জাতীয় শোক দিবস উপলক্ষে বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাকাল হাট প্রাঙ্গনের টল ঘরে সোমবার দুপুরে আলোচনাসভা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতসহ ১৫ আগষ্ট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ ও কাঙালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রমেশ চন্দ্র অধিকারীর সভাপতিত্বে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস, বাকাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম পাইক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ সিকদার, যুবলীগ সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক প্রমুখ।
দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিরে পেশ ইমাম মাওলানা হাফেজ মাওলানা মো. ফজলুল হক।
দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।