শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ আগস্ট, ২০২২
২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবিতে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৫টা বিশাল একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে। পরে থানা ব্রীজ সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সম্মুখে পথসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দুল মোমেনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু, টাঙ্গাইল জেলা বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলামসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগের নেতৃবৃন্দ।
পথসভায় বক্তারা বিভীষিকাময় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধাসহ হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক জিয়া, তৎকালীন চারদলীয় জোট সরকারের সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সকল আসামীদের দ্রুততার সাথে ফাঁসির দাবী করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।