শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ডিসি’র কাছে অভিযোগ করায় পালিয়ে বেড়াচ্ছেন পঙ্গু শিক্ষক

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ আগস্ট, ২০২২

বরিশালে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করায় ক্ষিপ্ত হয়ে ভুমিদস্যুদের প্রাণনাশের হুমকির মুখে দীর্ঘদিন থেকে বাড়িঘর ছেড়ে সড়ক দূর্ঘটনায় আহত হয়ে পঙ্গুত্ব বরণ করা এক শিক্ষক পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার মুলাদী উপজেলার সদর ইউনিয়নের দড়িচর লক্ষীপুর গ্রামের।
ওই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল ওয়াজেদ আলী চৌকিদারের ছেলে নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়ানো শিক্ষক মোহাম্মদ আলী রবিবার সকালে বলেন, তিনি দীর্ঘদিন থেকে বানারীপাড়া উপজেলার চাখার চাউলাকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শি¶কতা করেন। বিগত ছয় বছর পূর্বে সড়ক দুর্ঘটনায় তিনি বাম পা হারিয়েছেন।
তিনি আরও বলেন, দড়িচর লক্ষীপুর মৌজায় তার প্রায় ১ একর ৯০ শতক জমি রয়েছে। এরমধ্যে মাত্র ৪০ শতক জমিতে তিনি বাড়ি-ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। বাকী জমি একই এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে প্রভাবশালী ফজলুল হক রিপন, রশিদ চৌকিদারের ছেলে হোচেন চৌকিদার ও মোফাজ্জেল চৌকিদার তাদের সহযোগীদের নিয়ে দখল করে নিয়েছেন।
শিক্ষক মোহাম্মদ আলী আরও বলেন, ২০১৯ সালে জমি ফিরে পেতে আদালতে মামলা দায়েরের পর দখলকারীরা ¶িপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করেছে। পরবর্তীতে জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছিলাম। জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের নিদের্শনা দিয়েছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মুলাদী থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বললেও রহস্যজনক কারণে থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। তাই প্রভাবশালীদের হাত থেকে জমি উদ্ধারসহ নিরাপদে বাড়িতে বসবাসের জন্য শিক্ষক মোহাম্মদ আলী প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
জমি দখল ও মারধরের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত ফজলুল হক রিপন বলেন, আমাদের পূর্ব পুরুষরা ৭৯ বছর আগে মোহাম্মদ আলীর ওয়ারিশদের কাছ থেকে ওই জমি ক্রয় করেছে। মুলাদী থানার ওসি এসএম মাকসুদুর রহমান বলেন, শিক্ষক মোহাম্মদ আলীর অভিযোগের বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।