শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

২১আগষ্ট গ্রেনেড হামলায় অভিযুক্তদের বিচারের দাবিতে আগৈলঝাড়ায় বিক্ষেভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২১ আগস্ট, ২০২২

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালের আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গ্রেনেড হামলার প্রতিবাদে রবিবার সকাল এগারোটায় উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

তৎকালীন বিরোধী দলীয় নেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্যেশ্যে জামাত-বিএনপির পৃষ্ঠপোষকতায় তারেক জিয়ার নির্দেশে ২০০৪ সালের ২১আগষ্ট সন্ত্রাস বিরোধী সভা মঞ্চে বর্বোরোচিত গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় অভিযুক্তদের গ্রেফতার ও সাজাপ্রাপ্ত আসামীদের রায় দ্রুত কার্যকর করার আহ্বান জানান বক্তারা। এসময় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণ ও প্রিয় নেত্রীকে বাঁচাতে গিয়ে বোমার প্লিল্টারে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ সিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরোয়ার দাড়িয়া, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, সাধারণ সম্পাদক অনিমেষ মন্ডল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।