শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে চাঞ্চল্যকর আরিফ হত্যা “ঘাতক জাহাঙ্গীরের স্বীকারোক্তি” 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র আরিফ মিয়া (২১) হত্যা রহস্য পুলিশ উদঘাটন করেছে। শুধু মাত্র একটি মোটর বাইকের জন্য নিজ চাচাতো ভাইয়ের হাতে নৃশংসভাবে প্রাণ দিতে হলো অনার্স প্রথম বর্ষের মেধাবি ছাত্র আরিফকে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে ভিকটিমের চাচাতো ভাই উপজেলার নঙ্গিনাবাড়ি গ্রামের দারোগ আলীর ছেলে জাহাঙ্গীরকে গ্রেফতার করে। পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক জাহাঙ্গীর হত্যার দায় স্বীকার করে। তার দেয়া তথ্যের ভিত্তিত্বে শুক্রবার বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ব্রীজের নিচ থেকে তার লাশ উদ্বার করা হয়। পরে লাশটি সাটুরিয়া থানায় নেয়া হয়। এদিকে লুন্ঠিত মোটর সাইকেলসহ অপর আসামী দেলদুয়ার উপজেলার দুল্লা গ্রামের মোকছেদুর রহমানের ছেলে হাবিজুর রহমান রনিকে (৩৩) পুলিশ গ্রেফতার করে। অপরদিকে ছেলে হত্যার খবর শুনে ওই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  স্বজনদের আহাজাড়িতে সেখানকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে। শোকে নির্বাক বাবা মা কোন কথাই বলতে পারছে না। এ শোকে স্তব্ধ প্রতিবেশিরাও। শনিবার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপারের দেয়া এক প্রেস রিলিজে এসব তথ্য জানানো হয়।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, নাগরপুর সদর ইউনিয়নের নঙ্গিনাবাড়ী গ্রামের সৌদি প্রবাসী মো. হোসেন মিয়ার ছেলে ও টাঙ্গাইল এমএম আলী কলেজের বিএ (অনার্স) প্রথম বর্ষের ছাত্র আরিফ (২১) গত ৮ আগস্ট দুপুর সাড়ে বারোটার দিকে চাচাতো ভাই জাহাঙ্গীর ফুসলিয়ে  আরিফকে তার মোটর বাইক (পালসার ডাবল ডি·) নিয়ে বাড়ী থেকে টাঙ্গাইলের উদ্দেশ্য বের হয়ে যায়। ওই দিন বিকেলে জাঙ্গাগীর একা বাড়ী ফিরে আসে। বাড়ীর লোকজন জাহাঙ্গীরের কাছে আরিফের কথা জানাতে চাইলে বিভিন্ন তালবাহানা করে, একেক সময় একেক তথ্য দিয়ে পরিবারকে বিভ্রান্ত করার চেষ্টা করে। দুই দিন পেরিয়ে গেলেও আরিফের কোন সন্ধান না পেয়ে ১০ আগস্ট নাগরপুর থানায় একটি সাধারন ডাইরী করা হয়। পরে পুলিশ গতকাল শুক্রবার জাহাঙ্গীরকে আটক করে। সে একই গ্রামের দারোগ আলীর ছেলে। পুলিশের ব্যপক জিজ্ঞাসাবাদে সে আরিফকে ওই দিনই হত্যা করে তিল্লী ব্রীজের নিচে বস্তায় ভরে ফেলে যায় এবং তার মোটরসাইকেলটি হাফিজুর রহমান রনির কাছে বিক্রি করে। ঘাতক জাহাঙ্গীরের তথ্য অনুযায়ী নাগরপুর থানা পুলিশ ও ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে কালিহাতি থানার রতনগঞ্জ বাজার গামী পাকা রাস্তার পাশ থেকে মোটরসাইকেটি উদ্ধার এবং হাফিজুরকে গ্রেফতার করে। অভিযুক্ত জাহাঙ্গীর হত্যার সাথে জড়িত থাকার বিষয়ে নিজের দোষ স্বীকার করে ফৌ: কা: বি: ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন এবং আদালতের মাধ্যমে দুই আসামীকে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।