শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুর সেভ লাইফ এর উদ্যোগে ৭০০ জন ছাত্র-ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয়

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ আগস্ট, ২০২২
সেভ লাইফের স্লোগান স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে, স্বেচ্ছায় রক্তদানের কার্যক্রমকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে, টাঙ্গাইলের গোপালপুরের ধোপা কান্দি ইউনিয়নের শাজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ও শাজাহানপুর প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ছাত্র-ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ৭০০ জন ছাত্র ছাত্রীদের ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় করা হয়।
গোপালপুর সেভ লাইফ ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠন এর আয়োজনে, আলিফ ডিজিটাল হসপিটাল গোপালপুর এর সহযোগিতায় (২০ আগস্ট) শনিবার দিনব্যাপী এ ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শাজাহানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, শাজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানিজ ফাতিমা রুমি, এ সময় আরো উপস্থিত ছিলেন আলিফ ডিজিটাল হসপিটাল এর প্যাথলজিস্ট মো. আতিকুর রহমান, সেভ লাইফ গোপালপুর ব্লাড ডোনর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মো. নুর আলম, অর্থ বিষয়ক সম্পাদক সরকার মাসুদ করীম, সেভ লাইফের সহসাধারণ সম্পাদক মো. শিশির আহমেদ, দপ্তর সম্পাদক মো. তৌহিদুর রহমান তানজিল, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. কাজী রকি, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. আজাদ হোসেন, সহ মহিলা বিষয়ক সম্পাদক তাসলিমা শেখ, মডারেটর আকাশ স্বেচ্ছাসেবী সহ, আরো উক্ত স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রী বৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।