শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নে আব্দুল লতিফ স্মৃতি পাঠাগারের বার্ষিক চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকালে পাঠাগারের কার্যালয় মো. আব্দুল মজিদ মাষ্টার এর সভাপতিত্বে ও মো. আব্দুল হান্নান মোরশেদ রতন এর পরিচালনায়, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. আলমগীর হোসেন আল নেওয়াজ, প্রকল্প পরিচালক, পজীপ (বিআরডিবি) ঢাকা।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মো. শাহীদুল ইসলাম অপু, চেয়ারম্যান সলিমাবাদ ইউনিয়ন পরিষদ, ভিপি জহুরুল আমিন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, উপজেলা আওয়ামীলীগ, মো. রুহুল আমিন আরডিও( বিআরডিবি) নাগরপুর, মোসা. সালমা আমিন পিও(পজীপ) নাগরপুর, নাছরিন আক্তার কর্মকর্তা (বিআরডিবি) নাগরপুর, মো. ছানিয়ার রহমান খান সিনিয়র সহ-সভাপতি সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ, প্রতিযোগী, অভিভাবক, শিক্ষক মন্ডলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জনাব নেওয়াজ ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি ‘বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। একটি পাঠাগারে বিভিন্ন প্রকারের বই পড়ে আমরা দেশ জাতি তথা বিশ্বের অনেক অজানা তথ্য ইতিহাস জানতে পারি। বই হোক আমাদের নিত্যসঙ্গী। অজানাকে জানতে হলে আমাদের বেশি বেশি পড়তে হবে।
মোট চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতার ১৭ জন বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।