শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

অভয়নগরে কয়লা ঘাট থেকে নাইটগার্ডের মরাদেহ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শনিবার, ২০ আগস্ট, ২০২২
অভয়নগরে কয়লা ঘাটের নাইটর্গাডের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কাউকে পুলিশ আটক করতে পারেনি। তবে যশোর ডিবি পুলিশ, পিবিআই ঘটনা স্থান পরিদর্শন করেছেন। প্রত্যক্ষর্দশীরা ও পুলিশ সূত্রে জানা গেছে , উপজেলা নওয়াপাড়া পৌর সভার ৪ নং ওয়ার্ড বেঙ্গল গেট এলাকার মিন্টু তরফদার (৬০) নামের এক ব্যক্তির মরাদেহ কয়লা ঘাট অফিস রুম থেকে উদ্ধার করেছে পলিশ। তার পিতা নাম মৃত মুসা তরফদার । সে আকিজ জুট মিলের সামনে সরকার ট্রেডার্স এর কয়লা ঘাটের নাইটর্গাডের কাজ করতো।  শনিবার সকাল ৯ টায় ঘাট ম্যানেজার হাবিবুল্লাহ হাবিব অফিস খুলে তার লাশ দেখতে পান। পরে তিনি পুলিশকে খবর দেন।পুলিশ ঘটনা স্থানে যেয়ে মিন্টু তরফদারের গলাই গামছাসহ রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পুলিশ জানায়, কিভাবে হত্যা কান্ড হয়েছে। তা এখনো বলা যাচ্ছে না। এ ব্যপারে থানা তদন্ত (ওসি) মিলন কুমার মন্ডল জানা, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।