শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা মঙ্গল শোভাযাত্রা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের গোপালপুরে সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ । শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথীতে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন। ভাদ্র মাসে কৃষ্ণাপক্ষে মহা অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকেন।  ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দীয় কালীমন্দির কমিটির আযোজনে শুক্রবার  সকাল ১০ টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী নাঠ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালী মন্দিরের উপর সবাই মিলিত হন এবং প্রসাদ গ্রহণ করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল  হক ছানা, অন্যান্যদের মধ্যে উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক,  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালপুর শাখার সভাপতি মঙ্গল চন্দ্র দে, সাধারন সাম্পাদক সুভাষ চন্দ্র কুন্ডু , সাংগঠনিক সম্পাদক প্রভাষ চন্দ্র দে ,পূজা উদযাপন কমিটির সভাপতি  সমেরন্দ্র নাথ বিমল,গোপালপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সন্তোষ কুমার দত্ত,  কেন্দ্রীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক দিলীপ কুন্ডু, হেমনগর ইউনিয়নের হিন্দু  বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কালীদাস রক্ষিত,সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র আর্য্য,পলয় কুন্ডু বিশিষ্ট্য ব্যবসায়ী সহ বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।