শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

লামায় সীমানা বিরোধের জেরে স্কুল শিক্ষকের বাড়িতে হামলার অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
বান্দরবানের লামা পৌরসভার (৬নং ওয়ার্ড) লামামূখ এলাকার বাসিন্দা স্কুল শিক্ষক সুভাষ কান্তি মজুমদারের বাড়িতে জায়গা-জমি নিয়ে সীমানা বিরোধের জের ধরে অর্তকিত হামলা ও বাড়ির আঙ্গিনায় লাগানো বিভিন্ন ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী মো: রফিক উদ্দিন তার ভাই শফিকুল ইসলামসহ আত্নীয়-স্বজনের বিরুদ্ধে। গতকাল বুধবার (১৭ আগষ্ট)  বিকাল ৫ ঘটিকার দিকে হঠাৎ করে মাষ্টার সুভাষ মজুমদারের বাড়িতে এসে প্রতিবেশী জায়গা-জমি সীমানার বিষয়কে কেন্দ্র করে অকর্থ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়েছে বলে জানান ভুক্তভোগী।
স্কুল শিক্ষক সুভাষ মজুমদার জানান,আমি জরুরি কাজে চকরিয়া গেলে বাড়িতে স্ত্রী, সন্তান ও বৃদ্ধা শাশুড়ি বাড়িতে ছিল ইঠাৎ করে মো: রফিক উদ্দিন  তার ভাই শফিকুল ইসলামসহ অন্যান্যরা আমার বাড়িতে হামলা চালায়। তার স্ত্রী শুক্লা মল্লিক আরও জানান, আমার স্বামী বাড়িতে না থাকা অবস্থায় এসে সীমানার বাড়িতে সৃজন করা ১২ টি ফলজ গাছ কেটে নিয়ে যায় ও অশ্লীল গালিগালাজ হুমকি ধামকি ও বাড়ির দরজা জানালা ধাক্কাধাক্কি করেছে। বর্তমানে নিরাপত্তা হীনতায় ভুঁগছি তাই জানমাল নিরাপত্তার স্বার্থে লামা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
অভিযুক্ত মো: রফিকুল ইসলাম বলেন,আমাদের পৈত্রিক জায়গার সীমানার উপর তারা গাছ রোপন করেছে। তাদের কোন প্রকার গাছপালা কাটিনি!

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।