শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় আ.লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ আগস্ট, ২০২২

১৭ আগস্ট, বিএনপি, জামাত জোট সরকারের পৃষ্টপোষকতায় মৌলবাদী ও জঙ্গিগোষ্ঠী কর্তৃক সারাদেশ ব্যাপি সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) বিকেলে রুহিয়া থানাধীন ৫টি ইউনিয়নে আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

৫টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

রুহিয়া পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হারিসুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,সহ দপ্তর সম্পাদক গণেশ চন্দ্র সেন,রুহিয়া পশ্চিম চেয়ারম্যান অনিল কুমার সেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুরু। অপরদিকে ২১ঢোলারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার নির্মল বর্মনে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান,ইউনিয়ন যুবলীগের সভাপতি দিলীপ কুমার বর্মন এসময় ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।