শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সিরিজ বোমা হামলার প্রতিবাদে পলাশবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ আগস্ট, ২০২২
গত ২০০৫ সালে ১৭আগস্টে সারাদেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকালে মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা যুবলীগ ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক রাসেল মাহমুদ তাপস, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইসয়াসমিন ঝুনু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল,পৌর ছাত্রলীগ যুগ্ন আহবায়ক রিফাত সরকারসহ ইউনিয়ন আওয়ামীলীগ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় উপজেলা আওয়ামীলীগ ,সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সমাবেশ সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগ নেতা ও জাতীয় শ্রমিকলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।