শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ভূঞাপুরে শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে শিক্ষকদের মানববন্ধন

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বেতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকার ওপর হামলার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন করেছেন উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
১৭ আগস্ট (বুধবার) বিকালে উপজেলা পরিষদ চত্বরে সহকারি শিক্ষিকা আকলিমার ওপর হামলার প্রতিবাদ ও চিহ্নিত সন্ত্রাসীদের বিচারের দাবিতে মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা শিক্ষিকা আকলিমার ওপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বলেন, এমন ন্যাক্কারজনক হামলার চিহ্নিত সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার করে তাদের আইনের আওতায় আনার আহŸান জানান।
মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি আঃ রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মমতাজ খানম, গোবিন্দাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মফিজুর রহমান, জিগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক রফিকুল ইসলাম, পাটিতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আঃ ছালাম মিয়া, ছাব্বিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহ আলম খান, ধুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসরিন সুলতানা প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার (০৮ আগস্ট) সকাল ৮টা ৪৫ ঘটিকার সময় শিক্ষিকা আকলিমা তার কর্মস্থল বিদ্যালয়ে যাবার সময় পৌর এলাকার চিহ্নিত সন্ত্রাসী কুতুবপুর গ্রামের রাজিব, আলমগীর, আনোয়ার ও নাসরিন পথে বাঁধা প্রদান করে লাঞ্চিত ও হামলা করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
ভূঞাপুর থানা অফিসার্স ইনচার্জ মোঃ ফরিদুল ইসলাম জানান, হামলাকারিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।