ময়মনসিংহের নান্দাইল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির এক সভা বুধবার (১৭আগস্ট) উপজেলা পরিষদ প্রশাসনিক হল রুমে কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত), নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা বেগম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, উপজেলা সার্বিক পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেন।
সভার উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান দীঘ বক্তব্যের এক পর্যায়ে জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত দূর্নীতির সংবাদ নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রথম আলো পত্রিকা ও নান্দাইল প্রতিনিধি রমেশ কুমার পার্থকে বয়কট করার আহবান জানান। এসময় কমিটির প্রধান উপদেষ্ঠা সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন সভায় উপস্থিত ছিলেন। উক্ত সভায় ৫জন নির্বাচিত ইউপি চেয়ারম্যান সহ কমিটির সদস্য ৬জন সাংবাদিক সভায় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য অল্প সময় কথা বলেন এবং সভার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সভার সমাপ্তি ঘোষনা করেন। এসময় সাংবাদিক সদস্যরা কথা বলার অনুমতি চাইলেও সভায় অনুমতি দেওয়া হয়নি।