শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

বঙ্গবন্ধুর রেখে যাওয়া আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন – এমপি রণজিৎ কুমার রায়

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৭ আগস্ট, ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী পালন অনুষ্ঠানে আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন, যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়। মঙ্গলবার বেলা ১১টায় অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ১৫আগস্ট শোক দিবস পালন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের হত্যা করে বিপথগামীরা এদেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে  চেয়েছিল কিন্তু সেটা তারা পারেনি কারণ এদেশের জনগণ বঙ্গবন্ধুকে ভালোবেসে পুনরায় ভোট দিয়ে তাঁর কন্যাকে নির্বাচিত করেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার এদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য আওয়ামীলীগকে ঐক্যবদ্ধ হওয়ার উদ্বাত্ত আহবান জানান তিনি। থানার ওসি একেএম শামীম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যক্ষ শেখ আবদুল ওহাব, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান ও বীর মুক্তিযোদ্ধা আলী আহম্মদ খান। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামীলীগনেতা গাজী নজরুল ইসলাম, ইব্রাহিম হোসেন বিশ্বাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু ও ডা, মিনারা পারভীন, যুবলীগের আহবায়ক ও ৩নং ওর্য়াড কাউন্সিলর তালিম হোসেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দফতর সম্পাদক শাহিন আহমেদ,  ইউপি চেয়ারম্যান মফিজ উদ্দিন, ছাত্রলীগনেতা শাহ খালিদ মামুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ও শিক্ষক দেবাশীষ রাহা। উপজেলা আ’লীগের নেতা মোঃ শাহিনুর ইসলাম শাহিন আকুঞ্জি অসহায় আলালের ব্যপারে মুঠোফোনে যশোর-৪ আসনের এমপি রণজিৎ কুমার রায়কে জানালে। অভয়নগর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত ১৫আগস্ট শোক দিবস পালন ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি আলালকে একটি ব্যাটারি চালিত ভ্যান ও নওয়াপাড়া খেয়াঘাটের মাঝি মুজিবরকে ৩ শতক জমির দলিল বুঝে দেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।