শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

হরিপুরে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
ঠাকুরগাঁওয়ের হরিপুরে নতুন ভোটারদের ছবি তোলা কার্যক্রমের উদ্বোধন।  হরিপুর উপজেলায় ৬টি ইউনিয়নপরিষদে হাল নাগাদ ভোটার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার(১৬ই আগস্ট) সকাল ১০ টায় উপজেলার গেদুড়া  ইউনিয়ন পরিষদে ছবি তোলার কার্য়ক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ।
এসময় উপস্থিত ছিলেন, পরিষদের ইউপি সদস্য সহ নির্বাচন অফিসের কর্মকর্তারা। হরিপুর উপজেলা নির্বাচন অফিসার আব্দুল মান্নান জানান, উপজেলার ৬টি ইউনিয়নে  ভোটার হালনাগাদ কার্যক্রমে নিয়োজিত শিক্ষকরা ঘরে ঘরে গিয়ে তথ্য ও সকল কাগজ পত্র দেখে এলাকার লোকজনকে ভোটার হওয়ার ফরম পুরণ করেন। আজ থেকে আগামী আরো ২দিন উপজেলার ১নং গেদুরা  ইউনিয়ন পরিষদ ভবনে ছবি তোলার কার্যক্রম চলবে। এভাবে উপজেলার ৬টি ইউনিয়নে ৩১শে আগষ্ট পর্যন্ত এ কাজ চলবে।
 হরিপুর উপজেলা নির্বাচন অফিসার জানান, নতুন প্রজম্মের কাছে ভোটার হওয়ার আগ্রহ সবচেয়ে বেশি। এছাড়া প্রবাসী ও বাদ পড়া লোকজন ভোট হওয়ার জন্য আবেদন করেছেন। এই উপজেলায় যেন কোন ভোটার বাদ না পড়ে সে লক্ষে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।