শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

ওসি গোলাম ছরোয়ার হলেন শিক্ষক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয় রোধে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, যৌণ নিপিড়ন, বাল্য বিয়ে প্রতিরোধে সচেতনতা, সামাজিক ও রাষ্ট্রিয় দ্বায়িত্ব পালনে করণীয় বিষয়সহ আইনের সহযোগীতা ও ব্যবহারের উপর পাঠ দান করলেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার।

মঙ্গলবার সকালে উপজেলা একমাত্র সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের দেড় ঘন্টা ব্যাপী পাঠ দান করেন আগৈলঝাড়া থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার। এসময় তিনি শিক্ষার্থীদের নিজ নিজ দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশের মানব সম্পদ হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদে প্রতিও আহŸান জানান তিনি।
শ্রেণিকক্ষে সকল শিক্ষার্থীদের নিজেদের মেধার বিকাশ ঘটিয়ে পারিবারিক সাধ্য অনুযায়ি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনের উপর গুরুত্বারোপ করেন ওসি মো. গোলাম ছরোয়ার।

এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, এসআই মিজানুর রহমান মিশুসহ অন্যান্য শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।

ওসি মো. গোলাম ছরোয়ার জানান, তিনি সুযোগ পেলেই বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠ দান করে আসছেন। যাতে সামাজিক অবক্ষয় থেকে শিক্ষার্থীরা বেড়িয়ে এসে নিজের সুন্দর জীবন গঠন করতে পারে। পাশাপাশি যে কোন প্রয়োজনে আইনের সাহায্য সহযোগীতা আদান প্রদান করতে পারে। “পুলিশ জনগনের বন্ধু,” পুলিশী ভয় কাটিয়ে শিক্ষার্থীদের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের কাছে “বন্ধু” হিসেবে তুলে ধরাই তার মূল উদ্যেশ্য বলেও জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।