শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে মুসলিম হ্যান্ডস এর ব্যবস্থাপনায় ১০০টি টিউবওয়েল স্থাপন কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের বিভিন্ন গ্রামে মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে কান্ট্রি ম্যানেজার মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী’র সার্বিক তত্ত্বাবধানে ১০০ টি টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৪ আগস্ট ২০২২ইং) সকাল ১১ টায় হুগলীয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে উক্ত টিউবওয়েল স্থাপন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৪নং সিন্দুরখান ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইয়াছিন আরাফাত রবিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর কান্ট্রি ম্যানেজার জনাব মাওঃ গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল এর রিজিওনাল প্রোগ্রাম অফিসার ফুয়াদ আহমদ তায়েফ। দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট এর পরিদর্শক মাওলানা কাজী মোঃ আব্দুল মুছাব্বির, শ্রীমঙ্গল উপজেলা আল ইসলাহ’র সভাপতি ও ডোবাগাঁও বাহরুল উলুম দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত সুপার আলহাজ্ব মাওঃ আ.ছ.ম মুজিবুর রহমান আল মাদানী, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা কাজী মোঃ নাছির উদ্দিন, লতিফিয়া ক্বারী সোসাইটি শ্রীমঙ্গল উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল আহাদ।
উপস্থিত ছিলেন সিন্দুরখান ইউনিয়ন আল ইসলাহ সভাপতি মাওঃ আব্দুল খালিক, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স সিলেট ডিভিশন এর জিএম- এইচ.এম ইয়াকুব চৌধুরী,  ইয়াকুবিয়া হিফযুল কুরআন বোর্ড মৌলভীবাজার সদরের অফিস সম্পাদক হাফিয মাওঃ কামরুল হাসান ইমরান, হুগলীয়া হাজী মনছব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ জেসমিন আক্তার, হাজী মনছব উল্লাহ মডেল মাদরাসার পরিচালক হাফিয মাওঃ মিসবাহ উদ্দিন, মৌলভীবাজার জেলা তালামীযের জয়েন্ট সেক্রেটারি মোঃ আবুল কাসেম ও আল ইসলাহ তালামীয নেতৃবৃন্দ, টিউবওয়েল প্রাপ্ত ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মুসলিম হ্যান্ডস সংস্থাটি ১৯৯৩ সালে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত হয়। ১৯৯৫ সালে প্রখ্যাত ওলীয়ে কামিল হযরত আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী’র তত্ত্বাবধানে বাংলাদেশে এর কার্যক্রম শুরু হয়। এরপর থেকে বিভিন্ন সময়ে আর্ত মানবতার সেবায় বিভিন্ন এলাকায় হতদরিদ্রদের ঘরবাড়ি নির্মাণ, গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন দূর্যোগকালীন সময়ে অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদানসহ বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।