শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুর উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়াতনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ জাতীয় কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে পুরস্কার ও যুব ঋণ  বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন ও বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পৌদ্দার প্রমুখ।
আলোচনা শেষে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুব উন্নয়ন কর্তৃক ঋণ বিতরণ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।