শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে উপজেলা আ’লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদতবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিশাল একটি শোক র‌্যালী সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিন করে। শাহাদতবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. কুদরত আলীর পরিচলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. খুরশিদ আলম বাবুল, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম, সাবেক ভিপি আল-মামুন, ছানিয়ার রহমান প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা যুবলীগ ছাত্রলীগ সেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ পৃথক পৃথক ভাবে শোক র‌্যালী বের করে। শোক র‌্যালী গুলো উপজেলা চত্বরসহ সদর বাজারের গুরুত্বপর্ন সড়ক প্রদক্ষিণ করে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।