শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২
গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজনে কর্মসূচির মধ্যে ছিল আজ সোমবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধু এঁর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে উপজেলা টাউন হল রুমে আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসারে কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ইন্সপেক্টর তদন্ত দিবাকর অধিকারী, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাবেক সহ সভাপতি ভিপি রফিুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, সাংগঠনিক সম্পাদক মাহিবুল হাসান মুকিত, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেন, পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল ইসলাম পাতা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, রিপোর্টাস ইউনিটি সভাপতি আশরাফুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিকজোট সভাপতি আশরাফুল ইসলাম তিতাস, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইসয়াসমিন ঝুনু, যুব মহিলালীগ সভাপতি কল্পনা বেগম, শিক্ষক মিজানুর রহমান মিজান, ছাত্রলীগ নেতা মিল্লাত ও মাসুমসহ অন্যান্যরা। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইন্সেট্রাক্টর সোহলে মিয়া । এসময় উপজেলার  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
শেষে ১৫ আগস্ট ১৯৭৫ সালে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদেরসহ ২১ আগস্টে শাহাদত বরণকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোস্তাফিজুর রহমান রাজা ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।