শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটঘরিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২
১৫ আগষ্ট ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ৪৭তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন আটঘরিয়া উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অঙ্গসহযোগি সংগঠন। পরে একমিনিট নিরবতা পালন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা হলরুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক,  সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মিনুল হোসেন চঞ্চল, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত হোসেন আলাল,
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ,  উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ প্রমুখ। এ-উপলক্ষ্যে শিক্ষার্থীদের রচনা আবৃত্তি, চিত্রাষ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাজু আহমেদ। পরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর
কতৃক ২২ জন ঋণীকে ১১ লাখ ১০ হাজার টাকা যুব ঋৃন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহরিনা জাহান,  সমাজসেবা কর্মকর্তা ইসমত জেরিন, সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মতিউর রহমান,  শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।