শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহার ভাগপারুল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৫ আগস্ট, ২০২২
নওগাঁর সাপাহার ভাগপারুল সরকারি প্রার্থমিক বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৫ আগষ্ট সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে বিদ্যালয়ের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির কার্যক্রম শুরু করে। বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মচারী,ছাত্র,ছাত্রীর উপস্থিতিতে সকাল ১০ টায় দিবসটির তাৎপর্য ও স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের সর্ব শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর অবদান,বাংলাদেশ স্বাধীনতা অর্জনের উপর আলোচনার লক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এর  সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক, বিশেষ অতিথি বিদ্যুৎসাহী সদস্য আতাবুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা বক্তব্য রাখেন, আলোচনা সভা শেষে বিদ্যালয়ের হলরুমে রচনা প্রতিযোগিতা,চিত্রাংকন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। এবং প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী ৬ জনকে পুরস্কার প্রদান করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।