শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

গোপালপুর পৌরসভায় ভোটার হালনাগাদ শুরু

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ আগস্ট, ২০২২
টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার ভোটাদের ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হয়েছে।
গতকাল রবিবার সকালে গোপালপুর পৌরসভার ভোটারদের ডাটা এন্ট্রি, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. রকিবুল হক ছানা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মতিউর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, পৌরসভার টিকাদান সুপারভাইজার মো. আব্দুর রশিদসহ নির্বাচন অফিস ও পৌরসভা কার্যালয়ের কর্মকর্তারা।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত পৌরসভার সকল ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়। এসময় ৩ হাজার ৫০ জন ভোটারের প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়। আগামী ১৬ আগস্ট পর্যন্ত তথ্য সংগ্রহ করা ভোটারদের ছবি তোলা ও আঙ্গুলের ছাপ নেওয়ার মাধ্যমে ভোটার হালনাগাদ করা হবে। বাদ পড়া ভোটারদের পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিসে ছবি তোলা ও আঙ্গুলের ছাপ সংগ্রহ করা হবে।
উপজেলা নির্বাচন অফিসার মো. মতিউর রহমান জানান, গোপালপুর পৌরসভার ভোটারদের ছবি ও ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ শেষে উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।