শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

আটোয়ারীতে বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ আগস্ট, ২০২২

পঞ্চগড়ের আটোয়ারীতে আম গাছের চারা রোপন কর্মসুচি ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ ( বীর নিবাস) প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৩ আগস্ট) আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজ সংলগ্ন আটোয়ারীর -বারঘাটি পাকা সড়কের ধারে আম গাছের চারা রোপন করে কর্মসুচির শুভ উদ্বোধন এবং অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ (বীর নিবাস) প্রকল্পের আওতায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলামের নামে বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণ কাজ ফলক উম্মোচন করে ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে শুভ সুচনা সহ প্রকল্পের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মোঃ মজাহারুল হক প্রধান। এসময় উপস্থিত ছিলেন. উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি কামরুজ্জামান গোলাপ প্রমুখ। এসময় উপজেলা আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।