শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাপাহারে খাদ্য বান্ধব কর্মসূচির আওতাভুক্ত তালিকা থেকে নাম বাদ পড়ায়  অভিযোগ

প্রকাশিত হয়েছে- রবিবার, ১৪ আগস্ট, ২০২২
 নওগাঁর সাপাহারে খাদ্য বান্ধব কর্মসূচির আওতাভুক্ত ১০ টাকা কেজি ধরে চাউলের তালিকা থেকে নাম বাদ পড়ায়  অভিযোগ করেছে ভুক্তভোগীরা।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর হতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতাভুক্ত ১০ টাকা কেজি ধরে চাউলের কার্ড ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদ জমা নিয়ে নাম বাদ দেয়ার অভিযোগ করেছে উপজেলার তিলনা ইউনিয়নের হতদরিদ্র ও দিনমজুর ১২ জন ব্যক্তি। তারা সুবিচার পাওয়ার প্রত্যাশায় গত বৃহস্পতিবার বিকেলে সাপাহার উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় বরাবর লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী হলেন সাপাহার উপজেলার ৩ নং তিলনা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের পুত্র ফিরুজ আলী ও বেলাল হোসেন, ৪ নং ওয়ার্ডের আকুমদ্দিনের পুত্র জামাল উদ্দিন, ৮ নং ওয়ার্ডের মোস্তফার পুত্র মাজেদ আলী, মৃত মনিরুদ্দিনের পুত্র মোতালেব হোসেন, মোজাম্মেল হকের পুত্র সাইদুল ইসলাম,মৃত আব্দুস সামাদের পুত্র জিল্লুর রহমান, মৃত আব্দুল হাই এর পুত্র সাইজুদ্দিন, ৩ নং ওয়ার্ডের নুর ইসলামের পুত্র ওয়াজেদ আলী ও ১ নং ওয়ার্ডের মৃত্যু গোপাল চন্দ্র বর্মনের পুত্র রঘুনাথ, মৃত মহিরুদ্দিনের পুত্র শরিফুল ইসলাম, মফিজ উদ্দিন পুত্র আইয়ুব আলী।
অভিযোগকারীরা তাদের লিখিত অভিযোগে উল্লেখ করেন সার্কুলার অনুযায়ী তাদের কার্ড নিয়ে ইউনিয়ন পরিষদে গেলে ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্র থেকে কার্ডগুলো অনলাইন হচ্ছে না এ বিষয়ে তারা জানতে পারে তাদের নামগুলো বাদ দেয়া হয়েছে যার ফলে এ ধরনের লিখিত অভিযোগ করেন।
এ বিষয়ে ইউনিয়ন তথ্য কেন্দ্রে যোগাযোগ করা হলে আবু রায়হান জানিয়েছে তাদের নামগুলো আপাতত অনলাইন হচ্ছেনা বিদায় বারবার চেষ্টা করার জন্য কার্ডগুলো আমাদের নিকট জমা রয়েছে।
রোববার সকালে অভিযোগ দাখিলকৃত স্ব স্ব দপ্তরে যোগাযোগ করা হলে অভিযোগ দায়েরের সত্যতা পাওয়া যায়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।