শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে বিদ্যুৎ স্পৃষ্টে শিশুর মৃত্যু 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ আগস্ট, ২০২২
ময়মনসিংহের নান্দাইলে অটোরিকশার  চার্জ সংযোগ দিতে গিয়ে আব্দুর রহমান(৫) নামে শিশুর মৃত্যু হয়েছে। ১৩ আগষ্ট শনিবার সকাল নয়টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর ইউপির কামালপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিশু একই গ্রামের আবু তাহেরের পুত্র।
স্থানীয়রা জানান, শিশুটির বাবা ইজিবাইক চালিয়ে সংসার চালায়।ওই এলাকায়  সারারাত বিদ্যুৎ না থাকায় সকালে বিদ্যুৎ আসে।তখন আবু তাহের ছিল ঘুমে,  শিশুটি তার বাবাকে ঘুমের মধ্যে ডেকে  বিদ্যুৎ আসার সংবাদ দিয়ে বলে “বাবা কারেন্ট আইছে, অটো চার্জ দিতে তারাতারি ওঠ”তার বাবা ডাক শুনে কিছুটা সজাগ আবারও ঘুমিয়ে যায়। এই ফাঁকে আঃ রহমান সে নিজেই চার্জ লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। ছেলের সারাশব্দ না পেয়ে তার মা  ইজিবাইকের কাছে গিয়ে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে। তৎক্ষনাৎ পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এবিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল পরিবারের কোন অভিযোগ না থাকায়, লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।