শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশন 

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৩ আগস্ট, ২০২২
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআনখানি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গাইবান্ধা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে শোক সভায় প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রবিউল হাসান।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজা, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে.এম রেজাউল হক, কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম মুফতি জোবায়ের আহম্মেদ, বড় মসজিদের পেশ ইমাম মুফতি মাহমুদুল হাসান, আলহাজ হেলাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার হোসেন আলীসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু দেশ ও জাতি মুক্তি দিয়েছেন যেমন তেমনি ধর্মের সঠিক চর্চার জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী ও বাঙ্গালী জাতির জনক । “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করে গেছেন, যার জন্য আজ আমরা গর্ব করতে পারি সকল বাঙ্গালী ।
সভা শেষে ৭৫’র ১৫ আগষ্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ সকল শাহাদাৎ বরণ কারিদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা রুহুল আমিন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।