শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

রুহিয়ায় সার ব্যবসায়ীকে জেল দেওয়ার প্রতিবাদে দোকান বন্ধ রেখেছে সার ব্যবসায়ীরা 

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
ঠাকুরগাঁও সদর উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজারের রাসায়নিক সার ও কিটনাশক ব্যবসায়ী মাহাবুব হোসেন বাবুকে এক মাসের জেল দেওয়ার প্রতিবাদে আজ ১১ আগস্ট (বৃহস্পতিবার) সকাল হতে রুহিয়া থানার ৫দোকান বন্দ রেখেছে সার ব্যবসায়ীরা।
১১ আগস্ট (বৃহস্পতিবার) সকালে সাড়ে ১০টার সময় রুহিয়া ডাকবাংলো মাঠে ঢোলারহাটের বিশিষ্ট সার ও কিটনাশক ব্যবসায়ী আব্দুল জলিলের সভাপতিত্বে এক আলোচলা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, রুহিয়া থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু সাঈদ বাবু, সহ-দফতর সম্পাদক গনেশ চন্দ্র সেন, ১নং রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, রুহিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সার ব্যবসায়ী হবিবর রহমান, কাজল, হুমায়ুন, সাদেকুল, হাসান, কাদের, সবুজসহ ৫টি ইউনিয়নের সকল সার ব্যবসায়ীরা।
আলোচনা সভায় সকলে কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করেনঃ- (১) উত্তরা বাজারের সার ও কিটনাশক ব্যবসায়ী মাহাবুব হোসেন বাবু কে নিঃশর্তে মুক্তি দিতে হবে। (২) প্রতিটি বি সি আই সি ও বি এ ডি সি ডিলারকে তার নির্ধারিত এলাকায় সারা বছর শতভাগ সার ন্যায্য মূল্যে বিতরণ নিশ্চিত করতে হবে। (৩) ডিলারদেরকে পাইকারি মূল্য নির্ধারণ করে দিয়ে প্রতিটি সার ও কীটনাশক ব্যবসায়ীকে সার দেওয়া নিশ্চিত করতে হবে।(৪) সারের সরবরাহ বাড়িয়ে উদ্ভূত সারের কৃত্রিম সংকট নিরসন করে ব্যবসায়ী ও কৃষক ভাইদের হয়রানি বন্ধ করতে হবে । (৫)  বাজার মনিটরিং এর নামে অযৌক্তিক ভাবে কোন সার ও কীটনাশক  ব্যবসায়ীকে হয়রানি  না করা নিশ্চিত করতে হবে।
পরে রুহিয়া সার ও কিটনাশক ব্যবসায়ী কল্যান সমবায় সমিতির ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহবায়ক হবিবর রহমান, যুগ্ন আহবায়ক গনেশ চন্দ্র সেন, সদস্য রশিনী (ঢোলারহাট), বাবুল (রাগাগাঁও), আল মামুন (সেনুয়া), আজহার (রামনাথ), আজাদ (আখানগর)।
এখানে উল্লেখ্য, ১০ আগস্ট (বুধবার) বেশি দামে সার বিক্রির দায়ে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ১নং রুহিয়া ইউনিয়নের উত্তরা বাজার থেকে সাকিব ট্রেডার্স এর মালিক মাহাবুব হোসেন বাবু (২৭) কে ভ্রাম্যমাণ আদালত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।