শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

মূল্য বৃদ্ধি রোধে নতুনধারার সচেতনতা মূলক জনসংযোগ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যর পাশাপাশি বিশ্ববাজারে কম থাকা স্বত্বেও জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য নতুনধারার সচেতনতামূলক জনসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। ১২ আগস্ট সকাল ১১ টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি চলাকালে নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী গণমাধ্যমকে বলেন, বিশ^ বাজারে তেলের দাম কমলেও আমাদের দেশে নতুন দরিদ্র  সাড়ে ৪ কোটি মানুষের কথা ভুলে গিয়ে, নিন্ম-মধ্যবিত্ত মানুষদের কথা ভুলে গিয়ে জ¦ালানি তেলের দাম বৃদ্ধি করে জালিম শাসকের পরিচয় দিচ্ছে বর্তমান সরকার। পুরানা পল্টন, কাকরাইল, মতিঝিল, শান্তি নগরসহ বিভিন্ন এলাকায় জনসংযোগের সময় নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য মামুনুর রশীদ, মহিদুল হক প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, জনগণের রক্তচুষে সরকার রাজণৈতিক-অর্থনৈতিক-প্রশাসনিক ব্যক্তিদেরকে নিয়ে আরাম-আয়াশে ক্ষমতাকে আকড়ে রাখতে চায়, কিন্তু তারা ভুলে গেছে ছাত্র-যুব-জনতাকে বাদ দিয়ে  অতিতেও কেউ ক্ষমতায় থাকতে পারেনি, আগামীতেও পারবে না।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।