শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জাতীয় দলের খেলোয়াড় রফিককে সংবর্ধনা প্রদান

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

টাঙ্গাইলের ভূঞাপুরে সাফ অনুর্ধ্ব -২০ চ্যাম্পিয়নশিপ জাতীয় দলের কৃতি ফুটবলার মো.রফিক সংবর্ধিত হয়েছে।

১১ আগষ্ট (বৃহস্পতিবার) বিকেলে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খেলোয়াড় রফিকুল ইসলাম রফিক উপজেলার পৌর এলাকার বাহাদীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে। সদ্য শেষ হওয়া সাফ অনুর্ধ্ব ২০ দলের একাদশের একজন কৃতি খেলোয়ার। সে তার প্রতিভা দিয়ে অনুর্ধ্ব ২০ জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। সে সুযোগকে কাজে লাগিয়ে সাফে তিনি নিজে গোল করেছে, গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। ফাইনালে যায় বাংলাদেশ অনুর্ধ্ব ২০ জাতীয় দল। বাংলাদেশ-ভারত ফাইনাল ম্যাচে ৫-২ ব্যবধানে হারলেও বাংলাদেশ ভালো খেলে টুর্ণামেন্ট শেষ করে। এর আগে মালদ্বীপ, নেপাল, ভারত ও শ্রীলঙ্কার সাথে ড্র করে ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ।

উপজেলার ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানটি সাবেক খেলোয়াড় মনিরুল ইসলাম লিপটনের সঞ্চালনায় সাবেক খেলোয়াড় সানা মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নজরুল সেনা ক্লাবের সভাপতি শাহজাহান মিয়া। আরো উপস্থিত ছিলেন ফুল রেণু খেলাঘরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ হোসেন, সাহিত্যিক অধ্যাপক জাহিদুল ইসলাম মোস্তফা, মুক্তিযুদ্ধ গবেষক, কবি ও লেখক মামুন তরফদার, বিশিষ্ট নাট্যকার ও সাংস্কৃতিক কর্মী জলিল আকন্দ, ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাবেক খেলোয়াড় মজনু মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন, সহ সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, ২ নং পৌর প্যানেল মেয়র কাউন্সিলর রঞ্জু শেখ, পৌর কাউন্সিলর মুক্তার হোসেন মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক খেলোয়াড় মুসা, লিপটন, আব্দুল লতিফ তালুকদার, জাতীয় রেফারি বাফুফে হাকিম আকন্দ, মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ক্লাবের খেলোয়াড় ইলিয়াস হোসেন, হ্যানার্স সিটি স্পোর্টিং ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন সেলিমসহ উপজেলার বিভিন্ন ক্লাবের খেলোয়াড়গণ।

প্রধান আলোচক নজরুল সেনা ক্লাবের সভাপতি শাহজাহান মিয়া বলেন, রফিক অনেক পরিশ্রমী খেলোয়াড়। সে খেলা নিয়ে নিয়মিত প্র্যাকটিস, ব্যায়াম ও সাধনা করে গিয়েছে। সে নির্দিষ্ট কোন জয়ের জন্য খেলায় প্র্যাকটিস করে নাই, সে দেশের জন্য খেলবে সেই স্বপ্ন নিয়েই সবসময় খেলা নিয়ে অধ্যবসায় করেছে। রফিক একদিন বিশ্বের কাছে এই ফুটবলের মাধ্যমে দেশের নাম উজ্জ্বল করবে ইনশাআল্লাহ।

খেলোয়াড় রফিকুল ইসলাম রফিক জানান, দেশের হয়ে বিদেশের মাটিতে খেলতে পারাটা একজন খোলোয়াড়ের জীবনে সেরা সাফল্য। আমার কোচ ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতায় আজকে এই পর্যায়ে খেলতে পেরেছি। আমি যেন আরো বড় হয়ে দেশের জন্য ভালো খেলতে পারি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।