শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে বিদায়ী সংর্ধ্বনা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বড়াইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আশরাফ স্বপনের চাকুরী থেকে অবসরে চলে যাওয়ায় বৃহস্পতিবার (১১ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গঁনে এক বিদায় সংর্ধ্বনা প্রদান করা হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় সংর্ধ্বনায় মোহাম্মদ আলী সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শিক্ষানুরাগি প্রভাষক মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে রাজগাতী ইউনিয়নের চেয়ারম্যান মো. ইফতেকার মোমতাজ খোকন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, লেখক নাট্যকার হারুন অর রশিদ, নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আনজু, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন উজ্জল, নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিদায়ী প্রধান শিক্ষক আলী আশরাফের কর্মবহুল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ওয়ার্ড মেম্বার রাফিউল হাফিজ রোকন, মানিক মাস্টার, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, মানবাধিকার কর্মী আবদুর রাশিদ, প্রধান শিক্ষক শেখ সাদী আহম্মেদ, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুকিয়া আক্তার, রাজিব আহম্মেদ প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী প্রধান শিক্ষককে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার ছাত্র/ছাত্রী, অভিভাবক সহ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ যোগদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।