শনিবার , ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ - বসন্তকাল || ২৬শে শাবান, ১৪৪৭ হিজরি

নান্দাইলে মাদ্রাসা ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের গাংগাইল পাড়া গ্রামের আজিজুল ইসলামের মেয়ে কালিগঞ্জ বাবুল উলুম মাদ্রাসার ছাত্রী শান্ত (১৪) কৃটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় ইউপি মেম্বার সাইদুল ইসলাম জানান, নিহত শান্ত আক্তার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। গত মঙ্গলবার বিকালে যখন ঔষধ খাওয়ার সময় হয় তখন ঔষধ মনে করে কৃটনাশক খেয়ে পেলেন। শান্তর গলায় জলাপুড়া শুরু হলে চিৎকার করতে থাকেন। ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন দৌড়ে এসে দেখেন এবং সাথে সাথে উদ্ধার করে নান্দাইল হাসপাতালে নিয়ে যান। নান্দাইল হাসপাতালে কর্মরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত হয়। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, উক্ত ঘটনায় নান্দাইল মডেল থানায় একটি অপমৃত্যু মামলা নথিভূক্ত করা হয়েছে এবং লাশ পোষমাটাম করে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।